দেশে ফিরলেন আতিক - জামালরা

সময় ট্রিবিউন | ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:৫০

ছবি : ইন্টারনেট

কিরগিজস্তান সফর শেষে দেশে ফিরেছেন আতিক - জামাল ভূঁইয়ারা। স্বাগতিক কিরগিজস্তান, ফিলিস্তিন ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচেই হারের তিক্ত স্বাদ হজম করেছে দেশের ফুটবলাররা।

দুই সপ্তাহের মিশন শেষ করে গতকাল শুক্রবার বিকেলে দেশে ফেরার কথা ছিল কোচ জেমি ডে’র শিষ্যদের। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে ছয় ঘণ্টা পর রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছায় দল।

তিন জাতি ফুটবল টুর্নামেন্ট খেলতে গত ২৮ আগস্ট কিরগিজস্তান গিয়েছিল বাংলাদেশ। সেখানে ৫-৬ দিনের অনুশীলন শেষে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করে জামাল ভুঁইয়ারা। এরপর কিরগিজস্তানের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছে জেমি ডে’র শিষ্যদের।

শেষ ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জয়ের প্রত্যাশা থাকলেও আশা জাগিয়েও হারতে হয়েছে। ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আরো তিন গোল হজম করতে হয়।

বাফুফের ব্যবস্থাপনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই ফুটবলাররা নিজ নিজ ক্লাবে চলে গেছেন। 

জামালদের ম্যাচ উপভোগ করতে কিরগিজস্তানে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবলারদের সঙ্গে তিনিও ঢাকায় পা রেখেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব