শেষ হলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

সময় ট্রিবিউন | ১১ এপ্রিল ২০২১, ০৫:০০

আনুষ্ঠানিকভাবে শেষ হলো ১০ দিনব্যাপী দেশের সবচেয়ে বড় আসর বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের-ছবি: সংগৃহীত

করোনার ঝুঁকি, নানা প্রতিকূলতা ঠেলে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ১০ দিনব্যাপী দেশের সবচেয়ে বড় আসর বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের। গত ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে যে মশাল প্রজ্বলন হয়েছিলো শনিবার সন্ধ্যায় বিউগলের করুণ সুরের মধ্যে দিয়ে নিভে তা গেলো।

৩১ ডিসিপ্লিনে অংশ নেয়া প্রায় সাড়ে ৫ হাজার ক্রীড়াবিদের মহামিলনমেলা ছিল এই বাংলাদেশ। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।

সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। সমাপনী অনুষ্ঠানের ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। উপস্থিত ছিলেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বিওএ সহ-সভাপতি ও স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুনসহ অন্য কর্মকর্তারা।

করোনা মহামারির কারণে সমাপনী অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)।

সন্ধ্যা ৭টায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এরপর ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।

জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় টুঙ্গিপাড়া থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পর্যন্ত মশাল যাত্রার চিত্র, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গেমসের শুভ উদ্বোধনী বক্তব্য এবং ৩১টি ডিসিপ্লিনে গেমসে অংশ নেয়া ক্রীড়াবিদদের ক্রীড়াশৈলীর বিভিন্ন খণ্ডচিত্র। সাড়ে ৭টার দিকে শুরু হয় লেজার শো।

পৌনে ৮টার দিকে বিউগলে করুণ সুরের মধ্যে মশাল নিভে যাওয়ার পর আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে আকাশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব