জহিরের বিদায়, শেষ হল বাংলাদেশের অলিম্পিক অভিযান

সময় ট্রিবিউন | ১ আগষ্ট ২০২১, ১৮:০৮

ছবি : ইন্টারনেট

৪০০ মিটার স্প্রিন্টের হিট থেকে জহির রায়হানের বিদায়ের মধ্যে দিয়ে শেষ হলো বাংলাদেশের টোকিও অলিম্পিক অভিযান। ৪৮.২৯ সেকেন্ড টাইমিং করেছেন তিনি।

টোকিও অলিম্পিকে পারফরম্যান্সটা ভালো হলো না জহির রায়হানের। নিজের সেরা টাইমিংটাও ছুঁতে পারলেন না। ৪০০ মিটার স্প্রিন্টের হিটেই বাদ পড়লেন এ দৌড়বিদ। আটজনের মধ্যে অষ্টম হয়েছেন ট্র্যাক এন্ড ফিল্ডে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।

টোকিওর অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে আজ রোববার ৩ নম্বর হিটের ৩ নম্বর লেনে জহির দৌড় শেষ করেন ৪৮.২৯ সেকেন্ড টাইমিং গড়ে।

টোকিওতে হিটে সব মিলিয়ে ৪৭ প্রতিযোগীর মধ্যে জহির হয়েছেন ৪৪তম। ইভেন্টের হিট বৈতরণী পেরিয়ে যাওয়ার জন্য দরকার ছিল ৪৫.৬৪ সেকেন্ডের টাইমিং। 

১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের নিয়মিত ব্যাপার হলেও এবার কোনো অ্যাথলেট এই ইভেন্টের ট্র্যাকে নামেননি।

টোকিও অলিম্পিক থেকে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন ৬ অ্যাথলেট। ১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ বিভাগে অংশ নেন আব্দুল্লাহ হেল বাকি। নারী ও পুরুষদের ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে অংশ নেন জুনায়না আহমেদ এবং আরিফুল ইসলাম।

আর্চারিতে মিশ্র ও পুরুষ-নারী একক বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন রোমান সানা এবং  দিয়া সিদ্দিকী। পুরুষ বিভাগের ৪০০ মিটার দৌড়ে অংশ নেন মোহাম্মদ জহির রায়হান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর