শততম টি টুয়েন্টিতে জয় পেল টাইগাররা

সময় ট্রিবিউন | ২৩ জুলাই ২০২১, ০২:২৬

ছবি : ইন্টারনেট

শততম টি- টুয়েন্টিতে প্রতিপক্ষ জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা । লাল-সবুজের প্রতিনিধিরা প্রথম টি-টোয়েন্টি জিতেছে ৭ বল হাতে রেখেই। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

লক্ষ্য তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং শুরু করে টাইগাররা। দাপুটে ব্যাটিং করে ফিফটি হাঁকান উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। অর্ধ-শতক ছুঁয়ে ফেলেন অন্য ওপেনার মোহাম্মদ নাঈমও।

সৌম্য সরকার সাজঘরে ফিরেছেন ৫০ রানের চমৎকার এক ইনিংস খেলে। আর ৬৬* রানের হার না মানা দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মোহাম্মদ নাঈম। দুজনে মিলে উদ্বোধনী জুটি গড়েন ১০১ রানের পার্টনারশিপ। ১৫ রান যোগ করেন ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর ১৬* রানে অপরাজিত থেকে যান নুরুল হাসান সোহান।

নাঈম-সৌম্যের দুর্বার ব্যাটিংয়ে ১৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১৫৩ রান সংগ্রহ করে ফেলে বাংলাদেশ। জিম্বাবুয়ের বোলাররা থেকে গেছেন উইকেট শূন্য। সৌম্য ও মাহমুদউল্লাহ উইকেট থেকে বিদায় নিয়েছেন রান আউট হয়ে। তার আগে হারারেতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপে শুরুতে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তারকা এ পেসার ফিরিয়ে দেন ৭ রান করা ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে। স্পিন জাদুতে জিম্বাবুয়ের অন্য ওপেনার ওয়েসলি মাধেভেরেকে ক্রিজ থেকে বিদায় করেন সাকিব আল হাসান। সাজঘরে ফেরার আগে মাধেভেরে দলীয় স্কোরে যোগ করেন ২৩ রান।

দুরন্ত ব্যাটিংয়ের আভাস দিয়ে ৪৩ রান নিয়ে রান আউটের শিকার হয়েছেন রেগিস চাকাভা। ক্যাপ্টেন সিকান্দার রাজাকে শূন্য রানে ফিরিয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। ডিওন মেয়ার্স ৩৪ ও লুক জঙ্গে ১৮ রান যোগ করলে জিম্বাবুয়ের সংগ্রহটা আরও বেড়ে যায়।

মুস্তাফিজুর রহমান শিকার করেন তিন উইকেট। তার সঙ্গে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সহায় হয়নি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের। টস জিতে ব্যাটিং বেছে নেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা