ব্রাজিলিয়ান না হলে আর্জেন্টিনার সমর্থন করতাম: নেইমার

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২১, ২০:১৬

ছবি: ইন্টারনেট

ফুটবল ক্যারিয়ারে জাতীয় দলের জার্সি গায়ে বড় কোনো শিরোপা জেতা হয়নি নেইমারের। কোপা আমেরিকার সবশেষ আসরে ব্রাজিল শিরোপা জিতলেও ইনজুরির কারণে গ্যালারিতে বসে খেলা দেখতে হয়েছিল ব্রাজিলিয়ান পোস্টার বয় খ্যাত নেইমারের।

যার কারণে নিজের প্রথম কোপার ফাইনালে শিরোপার জন্য নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত রয়েছেন তিনি। অবশ্য, ব্রাজিলিয়ান না হলে আর্জেন্টিনার সমর্থন করতে বলেও জানান নেইমার।

রোববার সকালে রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ‘সুপার-ক্লাসিকোতে’ আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে প্রথম শিরোপা উদযাপন করতে চান নেইমার। এরজন্য নিজের সবটাই ঢেলে দিতে চান পিএসজির এই তারকা ফরোয়ার্ড।

সবশেষ আসরে দলের সঙ্গে থাকতে না পারার আপসোস নিয়ে নেইমার, ‘আমি অনেক কিছু সয়েছি, তবে দৃঢ়ভাবে সবকিছু সামলেছি। একই সঙ্গে মনে হতো, এই সময় তো আমার মাঠে থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি বাইরে বসে আছি। এটা আমার প্রথম কোপা আমেরিকা ফাইনাল হতে যাচ্ছে, আর এটা জিততে আমি আমার সবটুকু উজাড় করে দেব।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব