আ.লীগের কমিটিতে পদ পেলেন মাশরাফি

সময় ট্রিবিউন | ২১ জুন ২০২১, ২২:১০

ছবি : ইন্টারনেট

নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটিতে সদস্য হয়েছেন ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা। গতকাল রোববার জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কমিটিতে উপদেষ্টা পরিষদ সদস্য হয়েছেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা।

মাশরাফি ওই কমিটিতে ৪ নম্বর সদস্য হয়েছেন। ১, ২ ও ৩ নম্বর সদস্য হয়েছেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা এমদাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস ও নড়াইল-১ আসনের সাংসদ বি এম কবিরুল হক। এর মধ্য দিয়ে এই প্রথম নড়াইল আওয়ামী লীগে পদ পেলেন মাশরাফি। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হন মাশরাফি। গত ৩১ ডিসেম্বর ওই উপকমিটি অনুমোদন হয়। সেটিই আওয়ামী লীগে প্রথম পদ ছিল তাঁর।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩ ডিসেম্বর নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। নড়াইল সুলতান মঞ্চে ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে সভাপতি হন সুবাস চন্দ্র বোস। মো. নিজাম উদ্দিন খান (নিলু) সাধারণ সম্পাদক হন। সম্মেলনের দেড় বছর পর ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

কমিটিতে ১১ জন সহসভাপতি হয়েছেন। তাঁরা হলেন ফজলুর রহমান (জিন্নাহ), সৈয়দ মোহাম্মদ আলী, সৈয়দ আইয়ুব আলী, গোলাম নবী, হাসানুজ্জামান, ইমদাদুল ইসলাম, আঞ্জুমান আরা, আশিকুর রহমান (বাপ্পী), শিকদার আজাদুর রহমান, শহীদুল ইসলাম (শাহী) ও কাজী ইসমাইল হোসেন (লিটন)।

তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বাবুল কুমার সাহা, মো. রাসেদুল বাসার (ডলার) ও আবু হেনা মোস্তফা কামাল। সাংগঠনিক সম্পাদক হয়েছন তিনজন। তাঁরা হলেন মঞ্জুরুল করিম (মুন), দেবাশীষ কুণ্ডু (মিটুল) ও সরদার আলমগীর হোসেন। এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন মো. খসরুল আলম (পলাশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ সামিউল হাসান এবং চৌধুরী ইলিয়াস আহমেদ কোষাধ্যক্ষ হয়েছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব