জ্ঞান ফিরেছে এরিকসেনের, মাঠে শুরু হয়েছে খেলা

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২১, ০৬:৫০

ছবি : ইন্টারনেট

জ্ঞান ফিরেছে ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের। আপাতত শঙ্কামুক্ত এরিকসেন তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে, আজ রাতেই মাঠে গড়াচ্ছে স্থগিত করা ম্যাচের বাকি অংশ। স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা) আবার শুরু হয়েছে ম্যাচটি।

সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসেনের শঙ্কামুক্ত হওয়ার খবর পেয়ে আজ শনিবার রাতেই ম্যাচ খেলতে রাজি হয়েছেন ডেনমার্কের ফুটবলাররা। এক টুইটবার্তায় এ খবর নিশ্চিত করেছে ডেনমার্ক ফুটবল এসোসিয়েশন।

এ সিদ্ধান্ত ম্যাচের ৪৩ মিনিট থেকেই আবার শুরু হয়েছে খেলা। পুনরায় ম্যাচ শুরুর পর প্রথমার্ধের বাকি থাকা চার মিনিটের খেলা হবে আগে। এরপর দেয়া হবে পাঁচ মিনিটের বিরতি। পরে শুরু করে দেয়া হবে দ্বিতীয়ার্ধের খেলা। ইউরো কাপের আয়োজক সংস্থা উয়েফার টুইটবার্তায় জানা গেছে এ খবর।

এদিকে বর্তমানে কোপেনহেগেনের রাইয়োহস্পিটালেটে চিকিৎসাধীন রয়েছেন এরিকসেন। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে ডেনমার্ক ফুটবল এসোসিয়েশন এবং যেকোনো ডাকে সাড়াও দিচ্ছেন এরিকসেন। তবে সতর্কতাস্বরূপ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে তার।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব