ব্রাজিলেই হবে কোপা আমেরিকা

সময় ট্রিবিউন | ১২ জুন ২০২১, ০০:১৩

ছবি : ইন্টারনেট

কোপা আমেরিকা আয়োজন নিয়ে আর কোন অনিশ্চয়তা থাকল না।।ব্রাজিলেই হচ্ছে আয়োজন । ব্রাজিলের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সে দেশে এই প্রতিযোগিতা আয়োজন করতে কোনও বাধা নেই। কোপা আমেরিকা বন্ধ করতে চেয়ে যে দুটি মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে, তা খারিজ করে দেওয়া হয়েছে

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতের দিকে এই সিদ্ধান্ত জানিয়ে দেয় ব্রাজিলের শীর্ষ আদালত। ১১ জন বিচারকের প্রত্যেকেই একমত। তবে তাঁরা একইসঙ্গে জানিয়েছেন, গোটা প্রতিযোগিতা জুড়ে কড়া নিরাপত্তাবিধি মেনে চলতে হবে। কোনও নিয়ম শিথিল করতে দেওয়া যাবে না।

দেশে করোনা পরিস্থিতি তুঙ্গে থাকা সত্ত্বেও কেন কোপা আয়োজনের অনুমতি দেওয়া হল? আদালত জানিয়েছে, যদি কোনও প্রদেশ কোপার ম্যাচ আয়োজন করতে না চায়, তাহলে তারা সেটা করতেই পারে। কিন্তু দেশের শীর্ষ আদালতের পক্ষে এ ভাবে প্রতিযোগিতা থামিয়ে দেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, যে চার শহরে কোপার ম্যাচ আয়োজিত হচ্ছে, সেই শহরগুলির গভর্নররা প্রত্যেকেই দেশের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর সঙ্গী। ফলে সেখানে খেলা হতে অসুবিধে নেই। বোলসোনারো এমনিতেই তীব্র ভাবে এই প্রতিযোগিতা আয়োজন করার পক্ষে। যদিও আদালতের রায়ের পর সাধারণ মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর