প্রাইম দোলেশ্বরের বিপক্ষে হারলো সাকিবের মোহামেডান

সময় ট্রিবিউন | ৮ জুন ২০২১, ২০:৫৪

ছবি : ইন্টারনেট

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলে) এই ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।  বিকেএসপির ৪ নম্বর মাঠে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়। অতঃপর মাঠে গড়ায় ৬ ওভারের ম্যাচ। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২২ রানে হারলো মোহামেডান স্পোর্টিং ক্লাব।

সকালে টস জিতে দোলেশ্বরকে ব্যাটিংয়ে পাঠায় মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।ব্যাট করতে নেমে দোলেশ্বরের ওপেনার ইমরানুজ্জামানের ১৪ বলে ঝড়ো ৪১ রানের ইনিংসের সঙ্গে শামিম হোসেনের ২৯ (১৬) রানে ৪ উইকেটে ৭৮ রান তোলে।

মোহামেডানের পক্ষে সাকিব আল হাসান, রুয়েল মিয়া নেন ১টি করে উইকেট। আবু জায়েদ নেন ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মোহামেডানের দুই ওপেনার পারভেজ হোসেন ও শুভাগত হোম সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক মেরে।

তিন নম্বরে ব্যাট করতে নামা সাকিব আল হাসান ১৪ বলে ২২, নাদিফ চৌধুরী ১১ বলে ১৬ আর ইরফান শুক্কুরের ৮ বলে ১১ রান যথেষ্ট হয়নি জয়ের জন্য।৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৬ রান তুলে ২২ রানে হেরে যায় মোহামেডান। দোলেশ্বরের পক্ষে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। ১টি উইকেট নেন রেজাউর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব