বিপিএল শিরোপা জিতল বরিশাল, টুর্ণামেন্ট সেরা তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক | ২ মার্চ ২০২৪, ১০:২০

বিপিএল শিরোপা জিতল বরিশাল, টুর্ণামেন্ট সেরা তামিম ইকবাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে টানা দুইবারের এবং সব মিলিয়ে চারবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লাকে ১৫৪ রানে থামিয়ে ৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে বিপিএল শিরোপা জিতল বরিশাল।

এদিন টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। আগে ব্যাট করতে নেমে ১২০ বলে ১৫৪ রান করে কুমিল্লা। দলের হয়ে ৩৫ বলে ৩৮ রান করেন মাহিদুল ইসলাম আকন। ইনিংসের একেবারে শেষদিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়ে ১৪ বলে চার ছক্কায় ২৮ রান করেন আন্দ্রে রাসেল। এছাড়া ২৩ বলে ২০ রান করে অপরাজিত থাকেন জাকের আলি।

১২০ বলে ১৫৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে কাইল মায়ার্স ও তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। মায়ার্স ৩০ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৪৬ রান করেন। ২৬ বলে তিন চার আর তিন ছক্কায় ৩৯ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। ১৮ বলে ১৩ রান করে ফেরেন মুশফিকুর রহিম।

তামিম-মায়ার্স-মুশফিকের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মিলার ঠান্ডা মাথায় ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এবারের  টুর্ণামেন্ট সেরার পুরস্কার জিতলেন তামিম ইকবাল। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব