বিসিবির নতুন দায়িত্বে হাবিবুল বাশার সুমন

স্পোর্টস ডেস্ক | ২০ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৫৯

বিসিবির নতুন দায়িত্বে হাবিবুল বাশার সুমন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

জাতীয় দলকে সফলতার সঙ্গে নেতৃত্ব দেওয়া হাবিবুল বাশার দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। মিনহাজুল আবেদীন নান্নুর পাশাপাশি বাশারের সঙ্গেও নির্বাচক হিসেবে মেয়াদ শেষের পর আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। তবে তারা নির্বাচকের দায়িত্বে না থাকলেও বিসিবির অন্য পদে থাকবেন বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির নতুন দায়িত্ব পেয়েই নিজের প্রতিক্রিয়া জানালেন হাবিবুল বাশার। জানালেন ভবিষ্যতে নারী ক্রিকেট নিয়ে কাজ করার পরিকল্পনার কথাও।

বাশার বলছিলেন, 'এটা অনেক বড় একটি দায়িত্ব। নারী ক্রিকেটাকে আরও এগিয়ে নিতে চাই, চ্যালেঞ্জিং অবশ্যই। কেননা নারী ক্রিকেটে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। সেটা নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া নারী জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে এ বছর। আমার মনে হয় জাতীয় দল নয় পুরো নারী ক্রিকেটটাই আমার মূল ফোকাস।'

'বাংলাদেশ নারী ক্রিকেটেই ফোকাস রাখছি। জাতীয় দল তো জাতীয় দলের জায়গায় আছে, আমার লক্ষ্য তৃণমূল থেকে কাজ করে নারী ক্রিকেটারকে জাতীয় পর্যায়ে আনা। সেই সুযোগটা তৈরী করতে চাই প্লান তো অবশ্যই আছে'-আরও যোগ করেন সাবেক এই ক্রিকেটার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর