দাপুটে জয় পেয়েছে ফরচুন বরিশাল

স্পোর্টস ডেস্ক | ১৪ ফেব্রুয়ারী ২০২৪, ২০:২০

দাপুটে জয় পেয়েছে ফরচুন বরিশাল

তামিম ইকবালের মাইলফলক স্পর্শ করার ম্যাচে দাপুটে জয় পেয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরে নিজেদের নবম ম্যাচে পঞ্চম জয় পেল বরিশাল। এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রামকে চারে নামিয়ে তৃতীয় পজিশনে উঠে গেল বরিশাল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চলতি আসরের ৩১তম ম্যাচে দুরন্ত ঢাকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে বরিশাল।

আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল। দলের হয়ে ৪৫ বলে ৭টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭১ রান করেন অধিনায়ক তামিম ইকবাল।

তামিম এদিন ৪টি ছক্ক হাঁকানোর মধ্য দিয়ে বিপিএলে প্রথম বাংলাদেশি এবং দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কার সেঞ্চুরি করেন। এর আগে বিপিএলে ১৩৭টি ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইল।

বরিশালের বিপক্ষে ১২০ বলে ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে বরিশালের দুই তারকা পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও খালেদ আহমেদের বোলিং তোপের মুখে পড়ে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি করতে পারেনি ঢাকা। দলের ৪৯ বলে ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেন অ্যালেক্স রোস।

বরিশালের ২৭ রানের জয়ে ৩টি করে উইকেট নেন সাইফউদ্দিন ও সৈয়দ খালেদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব