চট্টগ্রামের বিপক্ষে দারুণ জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

স্পোর্টস ডেস্ক | ১৩ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৪২

চট্টগ্রামের বিপক্ষে দারুণ জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

একেতো জ্যাকের ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে পাহাড়াসম টার্গেট দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর বোলিংয়ে নেমে মঈনের হ্যাটট্রিকে খেই হারিয়ে ফেলে চট্টগ্রাম। যদিও বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়াই করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে কুমিল্লার পাহাড় পাড়ি দেওয়া সম্ভব হয়নি।

দুই দিনের বিরতি শেষে মঙ্গলবার মাঠে গড়িয়েছে বিপিএল টি-টোয়েন্টি চট্টগ্রাম পর্ব। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে কুমিল্লা। যা বিপিএল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এর আগে ২০১৯ সালের বিপিএলে রংপুর রাইডার্সও ২৩৯ রান করেছিলো। ভিক্টোরিয়ান্সদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০৭ রান করেছেন জ্যাক। ফিফটি পেয়েছেন লিটন ও মঈন আলী।

জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৩ বলে ১৬৬ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৪১ রান করেছেন তানজিদ তামিম। তাছাড়া ৩৬ রান করে করেছেন সৈকত আলী ও জশ ব্রাউন। কুমিল্লার হয়ে হ্যাটট্রিকসহ ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন মঈন।

২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল চট্টগ্রাম। দুই ওপেনার তানজিদ তামিম ও জশ ব্রাউনের ঝোড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৮০ রান তুলে চট্টগ্রাম। ২৪ বলে ৪১ রান করে তামিম ফিরলে ভাঙে এই জুটি। আরেক ওপেনার ব্রাউন করেছেন ৩৬ রান।

এই দুজনের বিদায়ের পর পথ হারায় দল। মিডল অর্ডারে সৈকত আলী ছাড়া আর কেউই বলার মতো কোনো রান করতে পারেনি। সৈকতের ১১ বলে ৩৬ রানের ইনিংস কেবলই ব্যবধান কমিয়েছে। ফলাফলে প্রভাব ফেলতে পারেনি। কুমিল্লার হয়ে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে সেরা বোলার মঈন।

এর আগে কুমিল্লার ইনিংসের প্রথম ওভারে দুর্দান্ত বোলিংয়ে মেইডেন পেয়েছিলেন নিহাদুজ্জামান। তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন কুমিল্লার ব্যাটাররা। বিশেষ করে লিটন এদিন ঝোড়ো শুরু করেন। ২৬ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন ভিক্টোরিয়ান্স অধিনায়ক।

৩১ বলে ৬০ রান করে লিটন সাজঘরে ফিরলে ভাঙে ৮৬ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি তাওহিদ হৃদয়। আগের ম্যাচে সেঞ্চুরি করা এই ব্যাটার গোল্ডেন ডাক খেয়েছেন। চারে নেমে দ্রুত ফিরেছেন ব্রুক গেস্টও।

২৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারালেও তাদের রান রেটে প্রভাব পড়েনি। কারণ অপর প্রান্তে আক্রমণাত্মক ছিলেন জ্যাক। চতুর্থ উইকেট জুটিতে মঈন আলীকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটি গড়েন জ্যাক। শেষ পর্যন্ত ৫৩ বলে অপরাজিত ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ওপেনার। আর মঈন অপরাজিত ছিলেন ২৪ বলে ৫৩ রান করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব