অনূর্ধ্ব-১৯ : ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | ১২ ফেব্রুয়ারী ২০২৪, ০৮:১১

অনূর্ধ্ব-১৯ : ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

১৪ বছর পর ও চতুর্থবারের মতো বয়সভিত্তিক আসরের শ্রেষ্ঠত্ব অর্জন করলো অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অনুষ্ঠিত ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ৭৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল।

টসে জিতে অস্ট্রেলিয়া আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে দাঁড় করায় ২৫৩ রানের সংগ্রহ। যুব বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে এর চেয়ে বেশি রান করতে পারেনি কোনো দলই। জবাবে ৪৩.৫ ওভারে ১৭৪ রানেই গুটিয়ে যায় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে ৬৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৫ রান করেন ভারতীয় বংশোদ্ভূত হারজাস সিং। এছাড়া ফিফটির কাছে গিয়েই সাজঘরে ফিরতে হয় হ্যারি ডিক্সন (৪২), হিউ ওয়েইবগেনকে (৪৮)। ৪৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৬ রানে অপরাজিত ছিলেন অলিভার পিক।

জবাবে নেমে মাহলি বেয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলানের বোলিংয়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ভারত। সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার আদর্শ সিং। শেষ দিকে মুরুগান অভিষেকের ৪২ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। অজিদের হয়ে বেয়ার্ডম্যান ও ম্যাকমিলান দুজনেই শিকার করেন তিনটি করে উইকেট। এছাড়া ক্যালাম ভিডলার নেন দুটি উইকেট।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা