সিলেট স্ট্রাইকার্সকে ৭৭ রানে হারিয়ে শীর্ষে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক | ৪ ফেব্রুয়ারী ২০২৪, ০৯:৩৪

সিলেট স্ট্রাইকার্সকে ৭৭ রানে হারিয়ে শীর্ষে রংপুর রাইডার্স

অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটিং ও স্পিনার মাহেদি হাসানের বোলিং নৈপুণ্যে সিলেট স্ট্রাইকার্সকে ৭৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।

৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে রংপুর। ৮ করে পয়েন্ট আছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। রান রেট বিবেচনায় খুলনা দ্বিতীয় ও চট্টগ্রাম তৃতীয়স্থানে আছে। ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ১ রান করা ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিংকে হারায় রংপুর। দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৫১ রান যোগ করে রংপুরকে ভালো অবস্থায় নেন পাকিস্তানের বাবর আজম ও ফজলে মাহমুদ।
১৪ রান করা মাহমুদকে শিকার করে জুটি ভাঙ্গেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। পরের ডেলিভারিতে সাকিব আল হাসানকে শূণ্যতে বিদায় দেন টেক্টর।

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৩৭ বলে ৭টি চারে ৪৭ রান করে ইংল্যান্ডের স্পিনার সামিত প্যাটেলের শিকার হন বাবর।

আফগানিস্তানের আজমতুল্লাহ ওমারজাই ১৪ বলে ২২ রানে থামলেও, ৩০ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৬ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন সোহান। শেষ দিকে আফগানিস্তানের মোহাম্মদ নবির ৭ ও শামিম হোসেনের ৬ বলে অপরাজিত ১০ রানে ৭ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় রংপুর।

সিলেটের প্যাটেল ও টেক্টর ২টি করে উইকেট নেন। 

জবাব দিতে নেমে রংপুরের দুই স্পিনার মাহেদি ও সাকিবের ঘুর্ণিতে পড়ে এক পর্যায়ে ৩০ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। এসময় মাহেদি ও সাকিব ২টি করে উইকেট নেন।

সাত নম্বরে নামা রায়ার্ন বার্ল রংপুরের বোলারদের উপর চড়াও হলে তার ইনিংস কোন কাজে আসেনি। ১৬ দশমিক ৫ ওভারে ৮৫ রানে অলআউট হয় সিলেট। ৩টি করে চার-ছক্কায় ৩২ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন বার্ল। ১১ রান করে সিলেটের পক্ষে দ্বিতীয় ব্যাটার হিসেবে দুই অংক স্পর্শ করেন প্যাটেল।

রংপুরের মাহেদি ১৩ রানে ও নবি ১৭ রানে ৩টি করে এবং সাকিব ১৮ রানে ২ উইকেট নেন।

ম্যাচ সেরা হন নুরুল হাসান সোহান (রংপুর রাইডার্স)।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব