সিলেটকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক | ২৯ জানুয়ারী ২০২৪, ১৮:৫৪

সিলেটকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম

বিপিএল-২০২৪ আসরের ১৩তম ম্যাচে সিলেটের বিপক্ষে জিতে পাঁচ ম্যাচে চতুর্থ জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপরীতে টানা চতুর্থ হারে ব্যর্থতার বৃত্তে বন্দি মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে সিলেট। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম।

জবাবে ব্যাট করতে নেমে আট উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম। ১৪ বল বাকি থাকতেই ১৩৮ রানের লক্ষ্য পৌঁছয় তানজিদ তামিম ও টম ব্রুসরা। ব্যাট হাতে ৪০ বলে ৫০ রান করেন চট্টগ্রামের তামিম, ব্রুস খেলেন ৪৪ বলে ৫১ রানের অপরাজিত এক ইনিংস।

শুরুতে ব্যাট করে সুবিধা করতে পারেনি সিলেট। দলটির হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন হ্যারি টেক্টর। এ ছাড়া রায়ান বার্ল ৩৪ ও জাকির করেছেন ৩১ রান। চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছিলেন বিলাল খান।

বিপিএলের এবারের আসরে এখনো জয়ের দেখা না পাওয়া মাশরাফির সিলেট স্ট্রাইকার্স রয়েছে পয়েন্ট টেবিলের সর্বনিম্ন স্থানে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব