সিলেট স্ট্রাইকার্সকে ৫২ রানের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস

স্পোর্টস ডেস্ক | ২৭ জানুয়ারী ২০২৪, ০৯:৪২

সিলেট স্ট্রাইকার্সকে ৫২ রানের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস

বিপিএল এর এবারের আসরে ঢাকা পর্বে দুই ম্যাচেই হার। পয়েন্ট তালিকার তলানিতে চলে যায় সিলেট স্ট্রাইকার্স। মনে হচ্ছিল, ঘরের মাঠে গ্যালারিভরা দর্শকের সামনে ভাগ্য বদলাবে। তারকাসর্বস্ব কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে যে ১৩০ রানেই আটকে দিয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল।

কিন্তু নিজেদের ডেরায়ও জয়ের দেখা পেলো না সিলেট। চরম ব্যাটিং ব্যর্থতায় কুমিল্লার কাছে ৫২ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। তিন ম্যাচে এটি কুমিল্লার দ্বিতীয় জয়, তিন ম্যাচে সবকটিতেই হারলো সিলেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অফস্পিনার আলিস আল ইসলামের তোপের মুখে পড়ে ২৮ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট। নাজমুল হোসেন শান্ত (৫), মোহাম্মদ মিঠুন (০), ইয়াসির আলি (১), বেন কাটিং (১), মাশরাফি বিন মর্তুজা (০)-দাঁড়াতে পারেননি কেউই।

জাকির হাসান কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু ৩৪ বলে ৪১ রান করে অষ্টম ব্যাটার হিসেবে তিনিও ফিরলে শেষ আশাটাও শেষ হয়ে যায় সিলেটের। ১৬.২ ওভারে ৭৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।

আলিস আল ইসলাম ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৪টি উইকেট। সমান ওভারে ১৭ রানে ২ উইকেট পান রস্টন চেজ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট বোলারদের তোপের মুখে ৮ উইকেট হারিয়ে ১৩০ রানেই আটকে যায় কুমিল্লা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে কুমিল্লা। লিটন দাস আউট হন ৮ রান করে। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান মাত্র ১৪ রান করেন। টানা দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ তিনি।

বরাবরের মতো ইমরুল কায়েসই প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ২৮ বলে সর্বোচ্চ ৩০ রান করেন তিনি। তাওহিদ হৃদয় আউট হয়েছেন ৯ রান করে। ক্যারিবীয় রস্টন চেজ আউট হয়েছেন মাত্র ২ রান করে। জাকের আলি অনিক ২৭ বলে করেন ২৯ রান। খুশদিল শাহ ২২ বলে করেন ২১ রান।

বাকি ব্যাটাররা দুই অংকের ঘরেও পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করতে সক্ষম হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মাশরাফি ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে একটি উইকেটও পাননি। সামিত প্যাটেল নেন ৩ উইকেট। ২টি নেন রিচার্ড এনগারাভা। ১টি করে উইকেট নেন বেন কাটিং এবং তানজিম হাসান সাকিব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব