অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের বোনাস দিল ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক | ৩ জানুয়ারী ২০২৪, ১৯:২৫

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের বোনাস দিল ক্রিকেট বোর্ড

২০২০ সালে প্রথমবারের মত বিশ্বকাপ জিতলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আক্ষেপ ছিল এশিয়ার সেরা হওয়ার। তিন বছর পর অবশেষে সেই শিরোপা অর্জনের স্বাদ পেয়েছে রাব্বি-আহরারদের নিয়ে গড়া ব্যাপক সম্ভাবনাময়ী তরুণ দলটি। গত ১৭ ডিসেম্বর (২০২৩) স্বাগতিক আরব আমিরাতের মাটিতে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয় করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুধবার (৩ জানুয়ারি) শিরোপা জয়ী দলের প্রত্যেক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মাঝে পুরস্কৃত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পুরস্কার স্বরূপ প্রত্যেক ক্রিকেটারদের ১ লাখ টাকা এবং সাপোর্ট স্টাফদের দেয়া হয়েছে ৫০ হাজার টাকা করে পুরস্কার। এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে একে একে এসে অর্থ পুরস্কার গ্রহণ করেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ সদস্যরা। অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার সানোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়দের নিয়েই আগামী ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় যুবাদের বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। ১৯ জানুয়ারি মাঠে গড়াবে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ জানুয়ারি, ভারতের বিপক্ষে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব