জয়ের সুবাস নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ, দরকার ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক | ১ ডিসেম্বর ২০২৩, ২০:০৮

জয়ের সুবাস নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ, দরকার ৩ উইকেট

সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। শেষ দিনে টাইগারদের প্রয়োজন তিন উইকেট। তাইজুলের স্পিন ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৩২ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১১৩ রান। ২১৯ রানে পিছিয়ে সফরকারীরা।

সিলেটের স্পিনিং ট্র্যাকে প্রথম দিন থেকেই বল টার্ন করছিলো। চতুর্থ দিনে কিউইদের দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে সেই সুবিধা শুরুতেই কাজে লাগায় টাইগাররা বোলাররা। ৩০ রানের মধ্যেই টম ল্যাথাম, কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের উইকেট হারায় সফরকারী দল।

ল্যাথামকে পেসার শরিফুল ইসলাম, প্রথম ইনিংসের একমাত্র সেঞ্চুরিয়ান উইলিয়ামসনকে স্পিনার তাইজুল ইসলাম ও নিকোলসকে আরেক স্পিনার মেহেদি মিরাজ ফেরান। চতুর্থ উইকেটে ডেভন কনওয়ের সঙ্গে হাল ধরতে এসে চা-বিরতি পর্যন্ত উইকেট অক্ষত রাখেন ড্যারিল মিচেল। যোগ হয় আরও ৭ রান।

এর আগে সকালে বাংলাদেশ আগের দিনের ৩ উইকেটে করা ২১২ রান ৩৩৮-এ নিয়ে লাঞ্চের পর অলআউট হয়। ৩৩১ রানের লিড পায় স্বাগতিকরা। আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত ১০৫, মুশফিকুর রহিম ৬৭ ও মেহেদি মিরাজ অপরাজিত ৫০ রান করেন। টেস্টে এটি শান্তর পঞ্চম সেঞ্চুরি আর মুশফিকের ২৭তম ও মিরাজের পঞ্চম হাফ সেঞ্চুরি। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৩১৭ করেছিলো নিউজিল্যান্ড।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর