বিশ্বকাপ বাছাইপর্ব

লেবাননের সঙ্গে ড্র করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | ২১ নভেম্বর ২০২৩, ২০:৩৬

লেবাননের সঙ্গে ড্র করলো বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় লেবাননের বিপক্ষে পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামে মাঠে নামে দু'দল। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে থাকা লেবাননকে প্রথমার্ধে আটকে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বিরতিতে থেকে ফিরেই গোলের দেখা পায় লেবানন। কিন্তু শেখ মোরসালিনের দুর্দান্ত গোলে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে লেবানন। একের পর এক আক্রমণ করে তারা। নিজেদের গুছিয়ে নিতে সময় নেয় বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটে ম্যাচের প্রথম কর্নার পায় লেবানন। তবে তা কাজে লাগাতে পারেনি তারা।

এরপর নিজেদের গুছিয়ে নিয়ে নিচ থেকে খেলা বিল্ডআপ করার চেষ্টা করে বাংলাদেশ। ম্যাচের ২৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে কর্নার পায় বাংলাদেশ। জামাল ভুঁইয়ার নেওয়া শটে হেড করেন বিশ্বনাথ ঘোষ। তবে তা আটকে দেন লেবানন গোলরক্ষক।

এরপর আবারও সুযোগ আসে বাংলাদেশের সামনে। বাম দিক থেকে শেখ মোরসালিনের বাড়ানো বলে ডি বক্সের ভেতর থেকে শট নিতে যান হৃদয়। তবে তা আটকে দেন লেবানন ডিফেন্ডার।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে বাংলাদেশ ও লেবানন। তবে শেষ পর্যন্ত কোনো গোল না হলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল।

 

বিরতিতে ফিরে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে লেবানন। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে লেবানন। অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। গোলরক্ষক মিতুল মার্মাকে তুলে মেহেদি হাসান শ্রাবণকে নামান কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা।

বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা পায় না বাংলাদেশ। উল্টো ম্যাচের ৬৮ মিনিটে রক্ষণের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। মাজেদ ওসমানের গোলে লিড নেয় লেবানন।

পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৭৩ মিনিটে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান শেখ মোরসালিন। এরপর বেশ কিছু আক্রমণ চালায় দু'দল। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতায় থেকে মাঠে ছাড়ে দু'দল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা