শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ও দ্বিতীয় ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের

সময় ট্রিবিউন | ২০ মে ২০২১, ২২:৫৩

ফাইল ছবি

শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দুপুরে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

ছুটি কাটিয়ে ১৫ সদস্যের দলে ফিরেছেন সাকিব আল হাসান। বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। প্রাথমিক দলে নাম আসার পর ইমরুল কায়েসের চূড়ান্ত দলে ফেরা নিয়ে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

স্ট্যান্ডবাই হিসেবে স্কোয়াডে থাকবেন নাইম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৩ মে। পরে ২৫ ও ২৮ মে বাংলাদেশের সঙ্গে বাকি দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।

বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর