পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ

স্পোর্টস ডেস্ক | ১৭ নভেম্বর ২০২৩, ২০:০৮

পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) রদবদল নতুন কোনো ঘটনা নয়। সে হিসেবে পাকিস্তান ক্রিকেটের কোনো পদে বেশিদিন কেউ থাকা-ই বরং অবাক হওয়ার মতো ব্যাপার! সম্প্রতি ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশটির ক্রিকেট বোর্ডের একাধিক পদ, কোচ ও অধিনায়কের দায়িত্বে আনা হয়েছে ব্যাপক রদবদল। এর মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মাত্র ৩ মাসের মাথায় প্রধান নির্বাচক হয়েছেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ।

শুক্রবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে পিসিবি এই তথ্য জানিয়েছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ওই সিরিজে দিয়েই প্রধান নির্বাচকের দায়িত্ব শুরু হবে ওয়াহাবের। এরপর তার দল নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১২ থেকে ২১ জানুয়ারির মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

দায়িত্ব পাওয়ার পর সাবেক এই পাক পেসার জানান, ‘জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি অনেক সম্মানিত বোধ করছি এবং এজন্য পিসিবি সভাপতি জাকা আশরাফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাবেক ক্রিকেটারদের পাকিস্তান ক্রিকেটে সংযুক্ত করার সিদ্ধান্ত অনেক প্রশংসনীয় এবং আমিও সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত।

তিনি আরও বলেন, ‘প্রধান নির্বাচকের দায়িত্ব অনেক বেশি চ্যালেঞ্জিং। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ হিসেবে আমরা আগামী মাসে অস্ট্রেলিয়া এবং টি-টোয়েন্টি সিরিজ খেলব নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় সিরিজটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজের সঙ্গে আমার বেশ উষ্ণ সম্পর্ক, একসঙ্গে পাকিস্তান ক্রিকেটের সাফল্য আনতে পারব বলে আমরা আশাবাদী। আমার প্রাথমিক লক্ষ্য ঘরোয়া ক্রিকেট এবং পাকিস্তানের ফর্মে থাকা যেকোনো ক্রিকেটারদের স্কোয়াডে নিয়ে আসা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া। তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে আমি সবসময় প্রস্তুত থাকব।’

ওয়াহাব রিয়াজের পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয় ২০০৮ সালে। এরপর তিনি মেন ইন ব্ল’দের হয়ে ২৭টি টেস্ট, ৯১ ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ২৩৭ উইকেট এবং ১২০০ রান করেছেন। ৩৫ উইকেট নিয়ে তিনি বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় সফল বোলারও। এরপর চলতি বছরের ১৬ আগস্ট ওয়াহাব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

এর আগে বিশ্বকাপ শেষে দেশে ফিরেই বাবর আজম অধিনায়কত্ব এবং মরনে মরকেল বোলিং কোচের দায়িত্ব ছাড়েন। এছাড়া সরিয়ে দেওয়া হয়েছে ক্রিকেট ডিরেক্টর পদ থেকে মিকি আর্থার, প্রধান কোচের পদ থেকে গ্র্যান্ট ব্র্যাডবার্নকে। বিশ্বকাপ চলাকালে প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়া ইনজামাম-উল-হকের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের