রোজিনাকে হেনস্তা, ক্রীড়া সাংবাদিকদের প্রতিবাদ

সময় ট্রিবিউন | ১৯ মে ২০২১, ০২:০৩

ছবি: সংগৃহীত

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার সাধারন মানুষ সহ সাংবাদিক মহল। তাদের সাথে এবার একাত্মা প্রকাশ করেছেন ক্রীড়া বিটের সাংবাদিকরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জানানো হয়েছে প্রতিবাদ।

মঙ্গলবার (১৮ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রতিবাদ জানান ক্রীড়া সাংবাদিকরা। এ সময় তারা মাঠে বসে নিজেদের ক্যামেরা ও সংবাদ সংগ্রহের যাবতীয় সরঞ্জামাদি সামনে রেখে প্রতিবাদ জানান।

মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামেও সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে জানান ক্রীড়া সাংবাদিকরা। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে মিরপুরে দলের অনুশীলন শুরুর আগে গ্যালারিতে একত্রিত হয়ে নিজেদের অবস্থা্ন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

‘জার্নালিসম ইজ নট এ ক্রাইম’ এবং হ্যাশট্যাগ ফ্রি রোজিনা, জাস্টিস ফর রোজিনা.. লেখা ব্যানার নিয়ে প্রতিবাদ জানান ক্রীড়া সাংবাদিকরা।

উল্লেখ্য, পেশাগত কাজে দায়িত্ব পালনের সময় সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার শিকার হন সাংবাদিক রোজিনা। এ সময় তাকে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। পরে শাহবাগ থানায় নেওয়া হয় এবং মামলা দায়েরের পর রাতভর সেখানে আটক রাখার পর সকালে আদালতে নেওয়া হয়। তারপর রোজিনা ইসলামের রিমান্ড আবেদন করলে তা বাতিল করে দেন বিজ্ঞ আদালত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর