বিশ্বকাপ থেকে হঠাৎই দেশে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | ২৫ অক্টোবর ২০২৩, ১৭:১৯

বিশ্বকাপ থেকে হঠাৎই দেশে ফিরলেন সাকিব

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান হঠাৎই দেশে এসেছেন। বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় এসে দুপুরে গিয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

জানা গেছে, দেশে এসেই মিরপুর স্টেডিয়ামের ইনডোরে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম সঙ্গে অনুশীলন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এই কোচের অধীনেই নিজেকে বড় করেছেন সাকিব। হয়ে উঠেছেন বিশ্বসেরা তারকা।

 

অতীতে বহুবারই নিজের অফফর্মের সময় গুরু ফাহিমের শরণাপন্ন হয়েছিলেন সাকিব আল হাসান। সাকিব দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে।

এর আগে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় তাজ হোটেল থেকে কলকাতায় রওয়ানা হয় বাংলাদেশ দল। কলকাতায় আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। তবে পুরো দল একটা বাসে করে বিমানবন্দরে গেলেও ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। পরে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি আলাদাভাবে বিমানবন্দরে গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা