বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন দাস

সময় ট্রিবিউন ডেস্ক | ২৯ মে ২০২৩, ০২:৩১

সংগৃহীত
২০২২ সালের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) তাকে দেশের সেরা ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত করেছে।
 
১৯৬৪ সালে দেশে ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় আজ রোববার (২৮ মে) ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিয়েছে বিএসপিএ। এতে জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস হয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদ। বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড।
 
বছর জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন লিটন দাস। পুরস্কার পেয়ে তিনি বলেছেন, এমন পুরস্কার পাওয়া ভাগ্যের এবং সম্মানের ব্যাপার। আমরা দেশের জন্যই খেলি। এই পুরস্কার আমাদেরকে আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করে। দোয়া করবেন, পরেরবার যেন আরও ভালো করতে পারি।
 
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, যে কোনো পুরস্কারই আমাদেরকে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। বিএসপিএর এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। আগামীতে আরও ভালো করার জন্য এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক।
 
২০২২ সালে পুরস্কার পেলেন যারা:
 
বর্ষসেরা ক্রীড়াবিদ: লিটন দাস (ক্রিকেট); 
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল)
বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস, বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি
বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল), বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন
বর্ষসেরা আর্চার: নাসরিন আক্তার
বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম
বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান
বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল)
উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)
তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)
বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার)
সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন
বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।
 
এসটি/এসকে 
 
 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব