আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ সাকিব

সময় ট্রিবিউন ডেস্ক | ১২ এপ্রিল ২০২৩, ২৩:০৩

সংগৃহীত

নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে টপকে আইসিসির চোখে মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এ নিয়ে দ্বিতীয়বার পুরস্কারটা জিতলেন বাঁহাতি অলরাউন্ডার।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট দুটিই ছিল সাকিবের। ২-১ ব্যবধানে বাংলাদেশের হারের সে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫০ রানে, সে ম্যাচে ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রানের পর বোলিংয়ে চার উইকেট নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।

ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৩-০ ব্যবধানে জয়ের পথে তিন ম্যাচেই উইকেট নিয়েছেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে ২৪ বলে ৩৪ রানের একটা ইনিংসও ছিল।

ইংলিশদের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেই একেবারে ঝলসে ওঠেন সাকিব। ওয়ানডে সিরিজে যেমন, তেমনি টি-টোয়েন্টিতেও। প্রথম ওয়ানডেতে অপরাজিত ছিলেন ৯৩ রানে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৪ বলে অপরাজিত ৩৮ রানের পর বল হাতে পাওয়ারপ্লেতেই ৫ উইকেট।

সব মিলিয়ে মার্চে যে ১২ ম্যাচ খেলেছেন তাতে ৩৫৩ রানের পাশাপাশি ১৫ উইকেট সাকিবের।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের