আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা, আছেন সাকিব-লিটনও 

সময় ট্রিবিউন ডেস্ক | ১ এপ্রিল ২০২৩, ২২:৪৬

সংগৃহীত
সাকিব ও লিটনকে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কিনেছে। দলটির খেলা শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। গত কিছুদিন ধরেই গুঞ্জন ছিল আইপিএলে শুরু থেকেই খেলতে যাচ্ছেন সাকিব। শেষ পর্যন্ত সেটা হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই তাকে আইপিএল খেলতে হবে। লিটনের বেলাতেও একই সিদ্ধান্ত।
 
আগামী ৪ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ হবে। এই ম্যাচের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিব আল হাসান ও লিটন দাসকে স্কোয়াডে রেখেই এই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। 
 
এদিকে ইনজুরির কারণে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে বাদ পড়া তামিম ইকবাল ফিরেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে। ওই সিরিজের ১৪ জনের দলে না থাকা সাদমান ইসলামকেও ফেরানো হয়েছে।
 
গত বছর ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্কোয়াডে ছিলেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার এবার দলে জায়গা পাননি। এছাড়া রেজাউর রহমান রাজা ও নুরুল হাসান সোহানকেও বাদ দেওয়া হয়েছে টেস্ট দল থেকে। 
 
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। সীমিত ওভারের দুটি সিরিজই জিতেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। বৃষ্টির কারণে একটি ওয়ানডে পরিত্যাক্ত হয়। চট্টগ্রামে শুক্রবার শেষ টি-টোয়েন্টি খেলে পুরো দল ইতোমধ্যে ঢাকায় চলে এসেছে। শনিবার দুই দলই বিশ্রামে কাটাবে। রবিবার সকালে আয়ারল্যান্ড এবং দুপুরে বাংলাদেশ দল অনুশীলন করবে। এরপর আরও একদিন অনুশীলন করে ৪ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ।
 
টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহঅধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।
 
এসটি/এসকে  


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের