ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন মেসি

সময় ট্রিবিউন | ২৮ ফেব্রুয়ারী ২০২৩, ২৩:৩৩

সংগৃহীত

ব্যক্তিগত পারফরম্যান্স কিংবা দলীয় অর্জন–২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে লিওনেল মেসির।

প্যারিসে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার যে তার হাতেই উঠবে, সেটা একপ্রকার নিশ্চিতই ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে যখন সপ্তমবারের মতো পুরস্কারটি স্পর্শ করলেন আর্জেন্টাইন তারকা, তখন তার কণ্ঠে ঝরেছে উচ্ছ্বাস আর আবেগ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ী হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করা হয়। পরে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির হাতে ‘ফিফা দ্য বেস্ট মেনস ফুটবলার অ্যাওয়ার্ড’ তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ পুরস্কার জেতার পথে তিনি পেছনে ফেলেন কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে।

গত বছরটা দুর্দান্ত কেটেছিল দুই ফরাসি তারকারও। ব্যক্তিগত পারফরম্যান্সে ২০২২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা একটি বছর কাটিয়েছেন বেনজেমা। জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। তবে ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে নিজের শেষ বিশ্বকাপটি রাঙানো হয়নি তার।

ফিফার বর্ষসেরার পুরস্কার হাতে নিয়ে সে স্মৃতি রোমন্থন করে মেসি বলেন, ‘অকল্পনীয়! দুর্দান্ত একটি বছর কাটিয়েছি এবং এখানে থাকতে পারা এবং এই পুরস্কার জেতা আমার জন্য সম্মানের। সতীর্থদের ছাড়া এখানে থাকতে পারতাম না আমি। দীর্ঘদিন ধরে যে স্বপ্নটি দেখেছি, সেটা অবশেষে পূরণ করতে পেরেছি। খুব কম মানুষেই এটা পূরণ করতে পারে এবং স্বপ্নটা পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

‘সবশেষ এই সুন্দর মুহূর্তটির জন্য অপেক্ষা করে থাকা পরিবার এবং আর্জেন্টিনার মানুষদের ধন্যবাদ জানাতেই চাই এবং এই স্মৃতি আজীবন মনে থাকবে আমার।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর