বিপিএলের নবম আসরের ফাইনাল আজ  

স্পোর্টস ডেস্ক | ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৩৬

ছবিঃ সংগৃহীত

বিপিএলের নবম আসরের ফাইনাল আজ বৃহস্পতিবার। মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। ফাইনালের আগে অনুষ্ঠিত হয়েছে অফিশিয়াল ফটোশুট, ট্রফি প্রদর্শনীর চিত্র ধারণ করা হয়েছে রাজধানীর মেট্রোরেল স্টেশনে।

সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ফাইনাল। ৭ জানুয়ারি ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ঘুরে আবার ঢাকায় শেষের পথে বিপিএল।

বিপিএলের শিরোপা নির্ধারণী শেষ লড়াইয়ের পূর্বে ট্রফি হাতে মেট্রোরেলে দেখা মেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটার মুশফিকুর রহিমকে। তবে ব্যস্ততার জন্য সিলেটের নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা আসতে পারেননি ফটোশুটে, তার বদলে ট্রফি হাতে দেখা মেলে মুশফিকুর রহিমকে।

তবে ফটোশুটে না আসলেও এবারের বিপিএলে মূল লড়াই কিন্তু ইমরুল কায়েসের সাথে মাশরাফীরই। মাশরাফী আছেন অধিনায়ক হিসেবে পঞ্চম শিরোপা জয়ের দৌঁড়ে, আর ইমরুল কায়েস আছেন তৃতীয় শিরোপার খোঁজে। অধিনায়ক হিসেবে ইমরুল কুমিল্লাকে শিরোপা জিতিয়েছেন দুইবার ২০২২ ও ২০১৯ সালে। বিপরীতে মাশরাফী শিরোপা জিতেছেন ভিন্ন চারটি দলের হয়ে। ঢাকা গ্ল্যাডিয়েটর্স ২০১২, ২০১৩, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ ও রংপুর রাইডার্স ২০১৭।

 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর