শারজাহ'র গ্যালারীতে মারামারি করায় ৩৯১ সমর্থক গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৮

সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর পর্বে গত ৭ সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ছিল বাঁচা-মরার।

ওই ম্যাচের শেষ ওভারে নাসিম শাহ’র দুই ছক্কায় আফগানিস্তান হেরে যায় ১ উইকেটে। হেরে যাওয়ার পর দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় মারামারি। বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় পাকিস্তানের সমর্থকদেরকে গ্যালারীর চেয়ার খুলে মারছে আফগান সমর্থকরা।

তাতে ক্ষতিগ্রস্ত হয় মাঠের অবকাঠামো। যে কারণে চটেছে আরব আমিরাতে পুলিশ। এরই মধ্যে ৩৯১ জনকে গ্রেপ্তার করেছে আরব আমিরাতে পুলিশ। যার মধ্যে ৯৭ জন গ্রেপ্তার হয়েছে মাঠের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করায়।

১১৭ জন গ্রেপ্তার হয়েছে পাকিস্তানি সমর্থকদের আক্রমণ করায়। এছাড়া বেশ কিছু কারণ দেখিয়ে সব মিলে ৩৯১ জনকে গ্রেপ্তার করেছে আরব আমিরাত পুলিশ।

আরব আমিরাতের সংবাদ মাধ্যম ‘নিউজওয়্যার’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, সংঘাতে অংশ নেয়াদেরকে বড় অংকের জরিমানা, ভিসা বাতিল ও আজীবনের জন্য আরব আমিরাতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।

ওই ম্যাচের ১৯তম ওভারে আসিফ আলীকে আউট করে ফরিদ আহমেদ কিছু একটা বলায় আসিফ ঘুরে দাঁড়িয়ে ব্যাট তুলে মারার ভঙ্গি করেন। যে ঘটনায় দুজনকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেয় আইসিসি। মূলত মাঠের সেই লড়াই উত্তেজনা ছড়ায় গ্যালারীতে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর