হরিরামপুরের এস এস ক্লাবের অফিসিয়াল জার্সি উন্মোচন

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি | ১৯ আগষ্ট ২০২২, ০৭:৩৫

সংগৃহীত

মানিকগঞ্জ জেলা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২২-২৩ মৌসুম উপলক্ষে হরিরামপুরের সাকুচিয়া এস, এস ক্লাবের অফিসিয়াল জার্সি উন্মোচন করেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহীউদ্দীন।

গত ১৭ আগস্ট (বুধবার) সন্ধ্যায় মানিকগঞ্জ কমল নিবাসে সাবেরা রফিক ফাউন্ডেশনের স্পন্সরে আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেরা রফিক ফাউন্ডেশনের পরিচালক ডাঃ আব্দুল্লাহ আল মামুন, এস, এস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম জসিম, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি জ. ই. আকাশ, হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে সাবেরা- রফিক ফাউন্ডেশন দুস্থ ও অসহায় মানুষের সেবার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে আসছে। ফাউন্ডেশনটি উপজেলার বয়ড়া গ্রামের কৃতি সসন্তান বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়াবিদ ডাঃ রফিক উদ্দীন ও তাঁর স্ত্রী সাবেরা সুলতানার নামে প্রতিষ্ঠা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব