ফুটবল টুর্নামেন্টে উল্লাপাড়া চ্যাম্পিয়ন

পাবনা প্রতিনিধি | ১ আগষ্ট ২০২২, ১১:০৫

সংগৃহীত

পাবনার ফরিদপুরে মরহুম জাকেরুল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সিরাজগঞ্জের উল্লাপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার (৩১ জুলাই) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে ৬-১ গোলে পাবনার সাঁথিয়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উল্লাপাড়া।

সানরাইস স্পোর্টিং ক্লাবের আয়োজনে দিঘুলিয়া হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ফাইনাল খেলার নির্ধারিত সময় গোল শুন্য ড্র হয়।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান সরকার, ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, হাদল ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বৃলাহিড়ীবাড়ী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম রিপন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, ডেমড়া ইউপি চেয়ারম্যান জুয়েল রানা প্রমুখ।

পরে পুংগলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলাম তালুকদার সুমনের সৌজন্যে চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রিজ ও রানারআপ দলের হাতে মনিটর তুলে দেন অতিথিরা। সাঁথিয়া দলের মোতালেব টুর্নামেন্টের সেরা খেলোয়ার ও উল্লাপাড়া দলের জয়নাল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। বৃষ্টি উপেক্ষা করে খেলা উপভোগ করতে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, সাঁথিয়া, উল্লাপাড়া সহ বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

প্রসঙ্গত, গত ৪ জুন থেকে শুরু হওয়া নকআউট ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জেলার আটটি দল অংশ নেয়। পুংগলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জাকেরুল ইসলামের স্মৃতি ধরে রাখতে তারই সন্তান বর্তমান চেয়ারম্যান সাজেদুল ইসলাম তালুকদার সুমন এই টুর্নামেন্টের আয়োজন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা