আরও ৫ রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানাল রাষ্ট্রপতি

সময় ট্রিবিউন | ২১ ডিসেম্বর ২০২১, ১১:৩৭

নির্বাচন কমিশন লোগো-ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে আলোচনার জন্য আরও ৫টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার রাতে বঙ্গভবনের একটি সূত্র জানায়, বাংলাদেশ তরিকত ফেডারেশনকে ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং খেলাফত মজলিশকে একই দিন সন্ধ্যা ৬টায় সংলাপের জন্য ডাকা হয়েছে।

এছাড়া ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় ওয়ার্কার্স পার্টিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টকে ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় সংলাপে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং একই দিন সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোটকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে ২২ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের জন্য জাতীয় সমাজতান্ত্রিক দলকে (ইনু) আমন্ত্রণ জানানো হয়েছিল।

ইসি পুনর্গঠনের বিষয়ে আলোচনার জন্য সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের মাধ্যমে আজ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি।

কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান ইসির মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। নতুন ইসি গঠনের বিষয়ে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ইসির সঙ্গে প্রায় ৩১টি নিবন্ধিত রাজনৈতিক দলের মতবিনিময় সভা করবেন রাষ্ট্রপতি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা