শুধু পদত্যাগ নয়, ক্ষমাও চাইতে হবে ডা. মুরাদকে : বিএনপি

সময় ট্রিবিউন | ৭ ডিসেম্বর ২০২১, ২৩:৪০

ছবিঃ সংগৃহীত

বিএনপির নেতারা বলছেন, ‘তাকে শুধু পদত্যাগ করলেই হবে না, প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

সোমবার (৬ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন। এমন নির্দেশনা পাওয়ার পর বিএনপির নেতারা ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা শুধু তার পদত্যাগের দাবি করি নাই, একই সঙ্গে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলেছি। তিনি যে ভাষায় জিয়া পরিবারের সদস্যদের নিয়ে মন্তব্য করেছেন, তা কোনো সভ্য মানুষের পক্ষে সম্ভব নয়। তবে, তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, জিয়া পরিবার নিয়ে মুরাদ যেভাবে কথা বলেছেন, তা পুরোপুরি নারী সমাজের জন্য লজ্জার ব্যাপার। তারপরও সরকার একটি ভালো কাজ করেছে, তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা