আ.লীগ নেতারা শত কোটি টাকা চুরি করছে : খসরু

সময় ট্রিবিউন | ৬ নভেম্বর ২০২১, ০২:১৭

ছবিঃ সংগৃহীত

কোনো টাকাই দেশে থাকছে না, সব টাকা বিদেশে চলে যাচ্ছে। আওয়ামী লীগের নেতারা ৫, ১০,২০ লাখ টাকার কেউ চুরি করছে না। চুরি করছে শত শত কোটি টাকা। সরকারের লুটপাট কখনই বন্ধ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

শুক্রবার (৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ক্লাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটব) আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়তে থাকবে আর আপনাদের পকেট থেকে পয়সা যেতে থাকবে। আজকে আসার পথে দেখলাম, রাস্তায় বাস নেই। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কষ্টের কথা আপনি চিন্তা করতে পেরেছেন? ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশের মানুষ এই টাকা তার নিজের পকেট থেকে রাষ্ট্রীয় কোষাগারের দেবে এবং সেখান থেকে তারা লুটপাট করে। 

আমীর খসরু বলেন, বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ বাংলাদেশ। এ দেশের মানুষের এখনও দুই বেলা খেতে কষ্ট হয়। বিশ্বের ব্যয়বহুল দেশের যে ইনডেক্স রয়েছে, সেখানে শীর্ষে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে দুর্নীতিতে শীর্ষে, পরিবেশ দূষণেও শীর্ষে রয়েছে।

তিনি বলেন, হাজার থেকে লাখ কোটি টাকা তারা চুরি করছে। আর এত টাকা চুরি করে বাংলাদেশে রাখা সম্ভব নয়, তাই তারা বিদেশে পাচার করছে। এত বড় অংকের টাকা বাংলাদেশের রাখা সম্ভব হবে না, এটা বাইরে যেতেই হবে। বাংলাদেশের জনগণের কোনো সরকার নেই। সরকারের কোনো দায়বদ্ধতা নেই, জবাবদিহি নেই। তারা বারবার জনগণের ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে। চুরি করতে করতে তারা এখন পাকা চুরে পরিণত হয়েছে। 

আমাদের সাংবাদিক ভাই-বোনেরা পালিয়ে আছেন। তারা বাধ্য হয়েছেন এই দেশ থেকে পালিয়ে যেতে। আপনারা আর কত পালাবেন? আর পালাবেন না। এখন ঘুরে দাঁড়ান।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা