সরকার কখনো ভোট অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেবে না

সময় ট্রিবিউন | ৪ নভেম্বর ২০২১, ০৩:৫৮

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের মানুষের সামনে এখন একটাই চ্যালেঞ্জ, সেটা গণতন্ত্র ফেরানো। আর এ সরকারকে ক্ষমতায় রেখে সেটা করা সম্ভব হবে না। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। সে লক্ষ্যে আমাদের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

বুধবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

খন্দকার মোশাররফ বলেন, আজ যারা সরকারে তাদের অধীনে কোনো নির্বাচনই কাম্য নয়। তারা কখনো ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেবে না। দেশকে গুম-খুন থেকে রক্ষা করতে হলে এ সরকারের হাত থেকে দেশকে আগে মুক্ত করতে হবে। জাতীয় ঐক্য গঠন করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আপনি (শেখ হাসিনা) তারেক জিয়ার সাহসের কথা বলেন। শেখ মুজিবের মৃত্যুর সময় আপনি কত বছর দেশের বাইরে ছিলেন? আপনার নামে তো তখন কোনো মামলা বা বাধ্যবাধকতা ছিল না। আর এখন তারেক জিয়ার সাহসের কথা বলেন!

এ প্রসঙ্গে মোশাররফ আরও বলেন, গত নির্বাচনে তারেক রহমান বিদেশে, খালেদা জিয়া জেলে ছিলেন। তবুও আমরা নির্বাচনে গিয়েছি। আপনাদের সাহস তখন কোথায় ছিল, দিনের বেলা মানুষকে ভোট দিতে না দিয়ে রাতের আঁধারে ভোট ডাকাতি করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা