নাসিরনগরে সাম্প্রদায়িক হামলা: ২ আসামির মনোনয়ন বাতিল করল আ.লীগ

সময় ট্রিবিউন | ১৫ অক্টোবর ২০২১, ০৪:৪২

দেওয়ান আতিকুর রহমান আঁখি ও আবুল হাসেম। ছবি: সংগৃহীত

২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় করা মামলার চার্জশিটভুক্ত ২ আসামির ইউপি নির্বাচনের মনোনয়ন বাতিল করেছে আওয়ামী লীগ।

অভিযুক্ত দুই আসামি হলেন-নাসিরনগরের হরিপুর ইউনিয়নের দেওয়ান আতিকুর রহমান আঁখি ও নাসিরনগর সদর ইউনিয়নের আবুল হাসেম।

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মনোনয়ন ফর্মে ব্যক্তিগত তথ্য গোপন রাখায় প্রথমে তারা মনোনীত হলেও, পরে সাম্প্রদায়িক হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার খবর প্রকাশ পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

তিনি আরও বলেন, অভিযুক্তদের পরিবর্তে হরিপুরে মো. ওয়াসিম আহমেদ ও নাসিরনগর সদর ইউনিয়নে সাবেক ইউপি সদস্য পুতুল রানী বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, ২ চার্জশিটভুক্ত আসামি মনোনয়ন ফরমে তথ্য গোপন করেছে। পরে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হামলার অভিযোগ আছে জেনে গতকাল রাতেই ওই ২ জনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা