‘কেউ না খেয়ে মারা গেছে এমন খবর দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’

সময় ট্রিবিউন | ৭ অক্টোবর ২০২১, ০৩:২৪

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, 'যদি কোনো পত্রিকায় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে মঙ্গা এলাকায় মানুষ না খেয়ে মারা যাওয়ার খবর কেউ দেখাতে পারেন তবে রাজনীতি ছেড়ে দেব।'

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোট দিয়েছিল জনগণ। ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, যা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। খাদ্যের কোনো অভাব নাই বাংলাদেশে।

বুধবার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর পাইকপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, 'যদি কোনো ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, কোনো পত্রিকায় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে মঙ্গা এলাকায় একটি মানুষও না খেয়ে মারা গেছে এমন শিরোনামে একটিও নিউজ দেখাতে পারেন তবে সেদিন থেকে আমি রাজনীতি ছেড়ে চলে যাবো। এই ১৩ বছরে দুর্ভিক্ষের কোনো নিউজ, মানুষ না খাওয়ার কোনো নিউজ বাংলাদেশের কোনো পত্রিকায় আসে নাই,' বলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের