হঠাৎ করে এসেই কেউ মনোনয়ন পাবেন না: আব্দুর রাজ্জাক

সময় ট্রিবিউন | ৪ অক্টোবর ২০২১, ০১:৪৭

আব্দুর রাজ্জাক-ফাইল ছবি

হঠাৎ করে এসেই কেউ আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, দলের আদর্শের প্রতি অনুগত ও পরীক্ষিত নেতা-কর্মীরাই নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন।

রোববার টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করছেন। এ নৌকা অত্যন্ত গর্বের, অহংকারের ও বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। এটি পেতে হলে প্রার্থীকে নৈতিক শক্তির অধিকারী, দলের আদর্শের প্রতি অনুগত, ত্যাগী ও দীর্ঘদিনের পরিক্ষীত নেতা-কর্মী হতে হবে।

তিনি ‌আরও বলেন, একজন প্রার্থীর জনপ্রিয়তা, তৃণমূলের সিদ্ধান্তসহ নানান দিক বিবেচনা করেই প্রার্থী মনোনয়ন করা হবে। তারপরও কেউ ব্যক্তিগত স্বার্থে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, তৃণমূলের কর্মীবাহিনী ও তাদের ঐক্যই দলের সবচেয়ে বড় শক্তি। দলের গঠনতন্ত্র ও আইন মেনে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, ধর্মান্ধ ও অপশক্তির বিরুদ্ধে এখনো আমাদের আন্দোলন করতে হয়। এখনো তারা আমাদের, প্রগতিশীল আন্দোলনের মানুষ, বুদ্ধিজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করে। নিজেদের মধ্যে ঐক্য ধরে না রাখতে পারলে এদের বিরুদ্ধে টিকে থাকা যাবে না। স্বাধীনতাবিরোধী শক্তি, রাজাকার-আলবদর ও ধর্মান্ধরা আবার দেশ দখল করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের