প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৫

রাজু ভাস্কর্যে সামনে ছাত্রলীগের সংক্ষিপ্ত সমাবেশ-ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ এবং ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ সম্মানে ভূষিত করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ-মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, শেখ হাসিনা নিজের মমতা দিয়ে এদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। তাদের তিনবেলা খাবারের ব্যবস্থা করেছেন। বিশ্ব নেতার অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। দেশরত্নের নেতৃত্ব থেকে অনেক কিছু শেখার আছে। উন্নয়নের পথে স্বাধীনতাবিরোধী শক্তি কোনো বাধা সৃষ্টি করলে তার দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত ছাত্রলীগ।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, দারিদ্র্য দূরীকরণ, বিশ্ব সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ নিতে সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে 'এসডিজি অগ্রগতি পুরস্কার' দিয়েছে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন)। এটি আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য গর্বের বিষয়। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।

এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে টেকসই উন্নয়ন বিষয়ে নবমবার্ষিক আন্তর্জাতিক কনফারেন্সে (ভার্চুয়াল) এসডিএসএন, গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউট ও সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট যৌথভাবে শেখ হাসিনাকে এ পুরস্কার দেয়।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ আখ্যায়িত করেছে আর্থ ইনস্টিটিউট, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা