বিএনপিকে মুনাফিক অবিহিত করলেন বাণিজ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৫২

বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা নিয়ে রচিত ‘স্মৃতিতে রণাঙ্গণ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি-ছবি: সময় ট্রিবিউন

বিএনপিকে মুনাফিক অবিহিত করে বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিএনপি তাদের নেতা জিয়াউর রহমানকে মুখে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক দাবি করলেও অন্তরে তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না।

শনিবার দুপুরে রংপুর নগরীর টাউন হলে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা নিয়ে রচিত ‘স্মৃতিতে রণাঙ্গণ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি আরো বলেন, ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, তাদের উদ্দেশ্য কেবল ক্ষমতা দখলই ছিলো না, তারা মুক্তিযুদ্ধের অমিয় শক্তি দানকারী শ্লোগান জয় বাংলার বদলে জিন্দাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানের ভাবধারায় ফিরে যেতে চেয়েছিলো।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিভাগীয় কমিশনার মো: আবদুল ওয়াহাব ভূঞা, মহানগর পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ, ডিআইজি দেবদাস ভট্টাচার্যসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর