আমার কথাকে বিকৃত করা হয়েছে: মির্জা আব্বাস

সময় ট্রিবিউন | ১৯ এপ্রিল ২০২১, ০৪:১০

ইলিয়াস আলীর নিখোঁজের পেছনে দলের নেতাদের সন্দেহ করে দেওয়া বক্তব্যের পর রোববার বিকেলে মির্জা আব্বাস তাঁর শাহজাহানপুরের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-ছবি সংগৃহীত

ইলিয়াস আলীর নিখোঁজের পেছনে দলের নেতাদের সন্দেহ করে দেওয়া বক্তব্যের পর সেই বক্তব্য গণমাধ্যমে বিকৃত করে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলছেন, ‘আমার কথাকে বিকৃত করা হয়েছে। আমার সহজ–সরল মনের সরল উক্তিগুলোকে বিকৃত করে যার যেখান থেকে প্রয়োজন কেটেছিঁড়ে ইচ্ছেমতো লাগিয়ে দেওয়া হয়েছে।’

রোববার বিকেলে মির্জা আব্বাস তাঁর শাহজাহানপুরের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ইলিয়াস আলীর গুম হওয়ার বিষয়ে গতকাল শনিবার ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে দলের মহাসচিবের উদ্দেশে মির্জা আব্বাস বলেছিলেন, ‘ইলিয়াস আলীর গুমের পেছনে দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাইশগুলো আছে, তাদের দয়া করে চিহ্নিত করার ব্যবস্থা করেন প্লিজ। এদের অনেকেই চেনেন।’

এ প্রসঙ্গে মির্জা আব্বাস আরও বলেন, ‘ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করেছিল তাকে। সেই যে পেছন থেকে দংশন করার সাপগুলো, আমার দলে এখনো রয়ে গেছে। যদি এদের দল থেকে বিতাড়িত না করেন এখন পর্যন্ত, সামনে দল এগোতে পারবে না। কোনো পরিস্থিতিতেই।’

সংবাদ সম্মেলনের ক্ষোভ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, একটি জাতীয় দৈনিকে আমার বক্তব্যের শিরোনাম করা হয়েছে ‘ইলিয়াস আলীর গুমের জন্য বিএনপির কিছু নেতা দায়ী’। মির্জা আব্বাস বলেন, ‘এ কথা কি আমি বলেছি? কেউ কি প্রমাণ করতে পারবে, আমি এটা বলেছি। কথা বিকৃত করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আরেকটি গণমাধ্যম তাঁর বক্তব্যের শিরোনাম করেছে, ‘বিএনপি নেতারাই ইলিয়াস আলীকে গুম করেছে’। আব্বাসের ভাষ্য, ‘এই কথা আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়ে আমার পক্ষে বলা সম্ভব? অর্থাৎ নিজের মাথার মধ্যে নিজে বোম ফোটানো, সম্ভব না। এটাকেও টুইস্ট করা হয়েছে।’

বিএনপির এই নেতার প্রশ্ন, ‘কী এমন ঘটল হঠাৎ করে এ বিষয়টা নিয়ে এত মাথা ঘামাতে হবে?’ তিনি বলেন, ‘আমি কোনো সাংবাদিককে দোষারোপ করছি না। দয়া করে সত্য বক্তব্যটা যদি তুলে ধরতেন, ভালো হতো। আমি এমন কোনো কথা বলি নাই, যার জন্য জাতির কাছে দেশের কাছে বিএনপির কাছে কিংবা আমার নেতা-কর্মীর কাছে আমাকে বিব্রত হতে হবে।’

তিনি বলেন, ‘আমার বক্তব্যের কাটপিসকে তুলে ধরে সামনের অংশ পেছনের অংশ বাদ দিয়ে, মাঝ থেকে যার যতটুকু প্রয়োজন নিয়ে মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে লিখেছেন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। এ জন্য আমার দল বা আমি কোনো দায়দায়িত্ব বহন করি না। যাঁরা বলছেন, যাঁরা লিখেছেন, তাঁরাই দায়িত্ব বহন করবেন।’

মির্জা আব্বাস বলেন, ‘আমি যা বলেছি আমার সংগঠনের ভালোর জন্য বলেছি। আমি কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য বলি নাই। আমি যা বলেছি ইলিয়াসকে স্মরণ করেই বলেছি। ইলিয়াস আমাদের মাঝে ছিলেন। তিনি আসবেন সেই কথা স্মরণ করেই বলেছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা