আফগানিস্তানে নতুন সরকারের ঘোষণা শনিবার

সময় ট্রিবিউন | ৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৩

ছবি : ইন্টারনেট

আফগানিস্তানে নতুন সরকারের ঘোষণা শনিবার (০৪ সেপ্টেম্বর) বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাবিউল্লাহ জানান, শনিবার (৪ সেপ্টেম্বর) নতুন সরকারের কাঠামো ঘোষণা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহার রাজনৈতিক কার্যালয়ের চেয়ারম্যান মোল্লা আবদুল গনি বারাদার নতুন সরকারের নেতৃত্ব দেবেন।

তালেবানের তথ্য ও সংস্কৃতি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা মুফতি ইনামুল্লাহ সামানগানি বলেন, নতুন সরকার সম্পর্কে আলোচনা প্রায় চূড়ান্ত। মন্ত্রিসভা সম্পর্কে প্রয়োজনীয় আলোচনাও হয়েছে।

এদিকে পানশির দখলে নিতে তালেবান বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে। দুইপক্ষই বলছে, তারা যুদ্ধে প্রতিপক্ষের বড় ক্ষতি করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা