মির্জা ফখরুলের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন: তথ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ২২:১৫

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও দেশ স্বাধীন হয়েছে। আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের অধীনে ৪০০ টাকা বেতনের সেক্টর কমান্ডার হিসেবে চাকরি করেছেন। আর তারা বলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে অবদান নেই। বক্তব্য শুনে মনে হচ্ছে তারা এতই হতাশায় নিমজ্জিত যে, এখন আবোল তাবোল বলছে। যে দলের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই দল নিয়ে তারা এমন কথা বলে।

তিনি আরো বলেন, অধিকাংশ ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান করে মির্জা ফখরুলের এই ধরনের মন্তব্যে তার মানসিক সুস্থতা নিয়ে আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে। মির্জা ফখরুল ইদানীং যে ধরনের বক্তব্য দিচ্ছেন এতে আমার মনে হচ্ছে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।

সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা সঞ্চালনায় আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর