গরু ও খাসি কোরবানি দেবেন খালেদা জিয়া

সময় ট্রিবিউন | ২১ জুলাই ২০২১, ০৪:৩৫

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার একটি গরু ও একটি খাসি কোরবানি দিচ্ছেন। বুধবার (২১ জুলাই) ঈদুল আজহার দিন সাবেক এই প্রধানমন্ত্রীর গুলশান বাসভবন ফিরোজায় পশু দুটির কোরবানি হবে।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ম্যাডাম এবার একটি গরু ও একটি খাসি কোরবানি দেবেন। উনি বিভিন্ন রোগে আক্রান্ত। এ কারণে গরুর মাংস খান না। খুবই নরম খাবার খান।

তিনি আরও বলেন, ম্যাডামের দেওয়া কোরবানির পশুর মাংসের কিছু অংশ তার বাসভবনের স্টাফরা খাবারের জন্য রাখবেন। অধিকাংশ রাজধানীর কয়েকটি এতিমখানা এবং আশপাশের গরিবদের মধ্যে বিলি করা হবে।

এছাড়া খালেদা জিয়ার নামে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দুটি গরু কোরবানি দেওয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা তার নামে কোরবানি দিচ্ছেন বলে জানা গেছে।

বিএনপি সূত্রে জানা যায়, করোনা মহামারির কারণে এবারের ঈদেও খালেদা জিয়ার সঙ্গে বিএনপির নেতাদের সাক্ষাৎ হচ্ছে না। তবে, স্বাস্থ্যবিধি মেনে ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং বোন সেলিমা ইসলাম তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

অপর একটি সূত্র জানায়, ঈদের দিন সকালে নাস্তা খাওয়া পর খালেদা জিয়া লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, তাদের দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানের সঙ্গে ভার্চুয়ালি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর কিছুক্ষণ বিশ্রাম নেবেন তিনি। দুপুরে পরিবারের সদস্যরা আসলে তাদের সঙ্গে খাবার খাবেন।

সূত্র:  ঢাকা পোস্ট



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা