দেশকে আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে: হানিফ

সময় ট্রিবিউন | ৮ এপ্রিল ২০২১, ২৩:১৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ-ফাইল ছবি

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদে নারকীয় হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেছেন, দেশকে আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র হিসেবে পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদে নারকীয় হামলা চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। যারা এ হামলার সঙ্গে জড়িত কাউকেও ছাড় দেওয়া হবে না।

কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে সালথা উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন।

মাহাবুবুল আলম হানিফ সালথা উপজেলা পরিষদের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ সব কথা বলেন।

সালথা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামালসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

পরে আওয়ামী লীগের প্রতিনিধি দল হামলায় ক্ষতিগ্রস্ত উপজেলা পরিষদের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা