অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করলো যুবলীগ

সময় ট্রিবিউন | ৮ জুলাই ২০২১, ২৩:৩২

সংগৃহীত

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নেতৃত্বে দেশব্যাপী করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সহায়তার ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে টিকাটুলি কামরুন্নেসা স্কুল সংলগ্ন বস্তিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল প্রায় ১০০০ অসহায়-দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন।

এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, "রাজনীতির মূল কথা মানব সেবা। শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ সেই মহৎ কাজটিই দেশব্যাপী পরিচালনা করছে। আমরা অনতি বিলম্বে করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদেরকে খাদ্য সেবা দেবার জন্য রেশনিং সিস্টেমের আদলে আমাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ এর প্রস্তুতি নিচ্ছি।’

‘আপনারা জানেন, যুবলীগ ইতিমধ্যে প্রায় ৬০ লক্ষাধিক মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। এছাড়া ফ্রি অক্সিজেন সেবা, ফ্রি এম্বুলেন্স সেবা, ফ্রি টেলিমেডিসিন সেবা, বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, করোনায় মৃতদের দাফন কর্মে যুবলীগ রয়েছে সদা সোচ্চার।"

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক এড. ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, আইটি সম্পাদক শামসুল আলম অনিক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, উপ আন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. মোঃ আরশেদ আলি আশিক, মুক্তার হোসেন চৌধুরী কামাল প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা