বিএনপি ভোটে যাওয়ার সাহস পাচ্ছে না: নৌ প্রতিমন্ত্রী

সময় ট্রিবিউন | ২২ জুন ২০২১, ০৫:৪০

ফাইল ছবি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট এলেই বয়কট করছে বিএনপি। জনগণ থেকে এত বিচ্ছিন্ন হয়ে গেছে তারা, ভোটে যাওয়ার সাহস পাচ্ছে না। আর করোনায় মানুষের পাশে না দাঁড়ানোয় জনরোষের ভয়ে চলমান উপনির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না।

প্রতিমন্ত্রী আজ সোমবার দুপুরে জেলার সার্কিট হাউজে দিনাজপুর জেলা আওয়ামী লীগের করোনা প্রতিরোধসংক্রান্ত ত্রাণ পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণ থেকে এত বিচ্ছিন্ন হয়ে গেছে তারা, ভোটে যাওয়ার সাহস পাচ্ছে না। ভোট এলেই বয়কট করছে। কারণ এ করোনার সময়ে গত এক বছরে দেশের মানুষ তাদের আরো বেশি চিনে ফেলেছে। এরা রাজনীতি করে শুধু ক্ষমতার জন্য।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্ন স্থানীয় নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, তারা (বিএনপি) কিন্তু ভোটে অংশগ্রহণ করছে না। জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার মতো অবস্থা তাদের নাই। জনগণ তো তাদের বলবে, করোনার সময় তো আপনাদের দেখি নাই। এই ভয়ে তারা ভোটে আসছে না।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গ টেনে খালিদ মাহমুদ বলেন, জনগণের পাশে থাকাই আমাদের রাজনীতি। জনগণের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। প্রতিমন্ত্রী মহামারি করোনায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। জেলার লকডাউন সফল করতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলতাফুজ্জামান মিতা, বজলুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক শাহ রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলার পিপি অ্যাডভোকটে রবিউল ইসলাম। নৌ প্রতিমন্ত্রী সকালে সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নিজের ভোটাধিকার সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে প্রয়োগ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা