বাংলাদেশের দুর্দিনের বন্ধু ভারত: পরশ

সময় ট্রিবিউন | ২১ জুন ২০২১, ০৩:৩৭

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব কিছুতেই ভারতের জনগন আমাদের পাশে ছিলো উল্লেখ করে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ভারত আমাদের দুর্দিনের বন্ধু এবং সুদিনের সাথী।

রোববার (২১ জুন) বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ভারতের রাষ্ট্রদূতের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় শেখ ফজলে শামস পরশ জানান, দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে করোনার বিষয়ে ও ভারতের বর্তমান অবস্থা নিয়ে কথা হয়েছে।

ভারতের রাষ্ট্রদূত শ্রী বিক্রম দোরাই স্বামী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয়েছে। আমরা করোনা ভ্যাকসিন উৎপাদন বাড়াচ্ছি। ভারতের করোনা পরিস্থিতি এখনো বিপজ্জনক পর্যায়ে। তাই বাংলাদেশকে করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে নির্দিষ্ট সময় আমরা এখনো বলতে পারছি না। তবে আশা করি তাড়াতাড়ি সমস্যা সমাধান হয়ে যাবে।

এর আগে, ভারতের রাষ্ট্রদূত শ্রী বিক্রম দোরাই স্বামী যুবলীগ কার্যালয় ঘুরে দেখেন। তাকে করোনাকালে যুবলীগের মানবিক কার্যক্রমের দুটি ডকুমেন্টারি দেখানো হয়।

এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের