মাদক বিস্তারের পরিণাম জঙ্গিবাদের মতোই ভয়াবহ: জিএম কাদের

সময় ট্রিবিউন | ২০ জুন ২০২১, ২২:০২

ফাইল ছবি

মাদক বিস্তারের পরিণাম জঙ্গিবাদের মতোই ভয়াবহ বলে উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, গণমাধ্যমের সাম্প্রতিক সংবাদে ইতোমধ্যেই দেশবাসী জেনেছে এলএসডি, আইস, খাটের মতো মরণ নেশায় আসক্ত হয়ে পড়েছে আমাদের তরুণ সমাজ।

রোববার (২০ জুন) দুপুরে জাপার চেয়ারম্যান প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জিএম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে না পারলে জাতি অকর্মণ্য, উগ্র ও অসভ্য হয়ে পড়বে। ধ্বংস হয়ে যাবে তারুণ্যের অমিত সম্ভাবনা। তখন কোনোভাবেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না।

এছাড়া ইয়াবা, ফেনসিডিল, মদ ও গাজা আরও সহজলভ্য হয়ে পড়েছে। জাতির জন্য এর মতো দুঃসংবাদ আর হতে পারে না।

মাদক বিরোধী অভিযানে গেলো তিন বছরে বিচার বহির্ভূত কয়েকশ হত্যা হয়েছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই মাদক নির্মূলে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা